ঢাকা | বঙ্গাব্দ

সন্দ্বীপে জামায়াতের চীফ এজেন্টের উপর হামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 14, 2026 ইং
সন্দ্বীপে জামায়াতের চীফ এজেন্টের উপর হামলা ছবির ক্যাপশন: হামলায় আহত ব‍্যক্তি
ad728

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আমানুল্লাহ ইউনিয়নের ২ নম্বর কেন্দ্র কাটগড় প্রাইমারী স্কুলে নির্বাচনের ফলাফল ঘোষণা পরবর্তী সময়ে এক চিফ এজেন্টের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত কেন্দ্রের চিফ এজেন্ট আজহারুল ইসলামের উপর ফলাফল ঘোষণার পর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কিছু নেতা-কর্মী তার উপর হামলা চালায়। হামলায় তিনি আহত হন বলে জানা গেছে।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি শারীরিকভাবে কিছুটা সুস্থ আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


এ ঘটনার পর আহত আজহারুল ইসলামের খোঁজখবর নিতে তার সঙ্গে দেখা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলাউদ্দিন সিকদার। সাক্ষাৎকালে তিনি আহতের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং ঘটনার নিন্দা জানান। একই সঙ্গে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


উল্লেখ্য, নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।



নিউজটি পোস্ট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি