ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে নতুন কমিটি দিলো ছাত্রশিবির

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 24, 2026 ইং
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে নতুন কমিটি দিলো ছাত্রশিবির ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম সরকারি সিটি কলেজ,চট্টগ্রাম  শাখার ২০২৬ সেশনের নতুন 'সেটআপ' সম্পন্ন হয়েছে। সম্প্রতি নগরীর একটি অডিটোরিয়ামে আয়োজিত জরুরি সাথী বৈঠক এ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়।


উক্ত সাথী বৈঠকে ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হামেদ হাসান মিশকাত। নির্বাচনের পর নবনির্বাচিত সভাপতি সংগঠনের সংবিধান অনুযায়ী দেলোয়ার হোসেনকে সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন মাহমুদ বিন শব্বির।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সেক্রেটারি রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর অফিস সম্পাদক তানভীর মোস্তফা এবং মহানগর মাদ্রাসা সম্পাদক মাওলানা আমির উদ্দীন আমিরী।


নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি সিটি কলেজের সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ