চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। তবে অভিযান পরিচালনার সময় মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে আকমল আলী স্লুইসগেট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।
তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত এলাকা ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নিউজ ডেস্ক