চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৩নং ওয়ার্ডে তারাবির নামাজ শেষে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে মসজিদ থেকে বেরহওয়ার সময় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের সময় এক বিএনপি নেতা টাকা বিতরণ করছিলেন—এমন অভিযোগে জামায়াতের এক কর্মী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। সে সময় হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়। ওই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
আরও অভিযোগ উঠেছে, বিএনপির কিছু নেতাকর্মীর সঙ্গে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরাও এ ঘটনায় একসঙ্গে ছিল এবং হামলায় অংশ নেয়। তবে এ বিষয়ে বিএনপি বা অভিযুক্তদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে আক্রমণ চালায়। এতে কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এবিষয়ে দুপক্ষের হামলা পাল্টা হামলায় এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হলে কর্ণফুলী থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা যায়।
নিউজ ডেস্ক