ঢাকা | বঙ্গাব্দ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জামায়াত আমিরের ক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জামায়াত আমিরের ক্ষোভ ছবির ক্যাপশন: Collected
ad728

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জামায়াত আমিরের ক্ষোভ

​নিজস্ব প্রতিবেদক| ২৭ সেপ্টেম্বর ২০২৬


​রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর ও জুলাইযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


​রবিবার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

​ফেসবুক পোস্টে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের বর্ণনা সংবলিত একটি ভিডিও শেয়ার করেছেন জামায়াত আমির।


​পোস্টের ক্যাপশনে ডা. শফিকুর রহমান লেখেন, ‘গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির-এর বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তাণ্ডব।’


​বিরোধীদলীয় নেতা আরও উল্লেখ করেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’


​কর্তৃত্বশীলদের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কী সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’

​উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ও বাসায় গভীর রাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
বাংলাদেশে মানুষের জীবনের চেয়ে প্রটোকল বড়, আজ নিজের চোখে দেখল

বাংলাদেশে মানুষের জীবনের চেয়ে প্রটোকল বড়, আজ নিজের চোখে দেখল