ঢাকা | বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিলে জাতীয় পার্টির নেতা উপস্থিত, তুমুল সমালোচনা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিলে জাতীয় পার্টির নেতা উপস্থিত, তুমুল সমালোচনা ছবির ক্যাপশন:
ad728

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিলে জাতীয় পার্টির নেতা উপস্থিত, তুমুল সমালোচনা!

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত একটি ইফতার মাহফিলে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সোলাইমান আলম শেঠের উপস্থিতি ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, সম্প্রতি চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে অংশ নেন জাতীয় পার্টির এই শীর্ষ নেতা। বিষয়টি প্রকাশ্যে আসার পর আন্দোলনের সমর্থক ও বিভিন্ন মহলের মধ্যে প্রশ্ন উঠেছে—যে আন্দোলনের প্রধান দাবি ছিল দীর্ঘদিনের স্বৈরাচারী ও বৈষম্যমূলক শাসনের বিরুদ্ধে, সেই আন্দোলনের ব্যানারেই কীভাবে ফ্যাসীবাদের সহযোগী রাজনৈতিক শক্তির নেতাদের উপস্থিতি নিশ্চিত করা হলো।

উল্লেখ্য, গত ১৬ বছর ধরে সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় জাতীয় পার্টি আওয়ামী লীগের অন্যতম রাজনৈতিক সহযোগী হিসেবে বিভিন্ন সময়ে সংসদ ও রাষ্ট্রীয় ব্যবস্থায় ভূমিকা পালন করেছে।

এদিকে ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতনের পরও জাতীয় পার্টি তাদের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

বিশ্লেষকদের মতে, জুলাই আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  ফ্রন্টলাইনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের ব্যানারেই আওয়ামী লীগের ঘনিষ্ঠ রাজনৈতিক শক্তির নেতাদের উপস্থিতি আন্দোলনের নৈতিক অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করতে পারে।

তবে ইফতার মাহফিলে জাতীয় পার্টির নেতার উপস্থিতি সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের ফ্রিপোর্ট এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহা

চট্টগ্রামের ফ্রিপোর্ট এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহা