ঢাকা | বঙ্গাব্দ

ইফতারের আগ মুহূর্তে পতেঙ্গায় স্বামীর হাতে স্ত্রী খুন, শিশুসহ থানায় আত্মসমর্পণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
ইফতারের আগ মুহূর্তে পতেঙ্গায় স্বামীর হাতে স্ত্রী খুন, শিশুসহ থানায় আত্মসমর্পণ ছবির ক্যাপশন:
ad728

ইফতারের আগ মুহূর্তে পতেঙ্গায় স্বামীর হাতে স্ত্রী খুন, শিশুসহ থানায় আত্মসমর্পণ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জেরে স্বামী নিজ স্ত্রীকে হত্যা করে তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে থানায় হাজির হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি আজ নগরীর দক্ষিন পতেঙ্গা মাদ্রাসা গেইট এলাকায় ঘটে।

নিহত নারীর নাম হালিমা আক্তার (৩০)। তার পিতা আব্দুল মান্নান এবং মাতা নুর নাহার। অপরদিকে অভিযুক্ত স্বামীর নাম জহিরুল ইসলাম। তার স্থায়ী ঠিকানা লক্ষীপুর জেলার রামগঞ্জ ইউনিয়নের সোনাপুর এলাকায় বলে জানা গেছে। তারা চট্টগ্রাম নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পতেঙ্গা থানা এলাকার মাদ্রাসা গেইট এলাকায় বসবাস করতেন।

সূত্র জানায়, আজ ইফতারের কিছুক্ষণ আগে তাদের বাসায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় এবং এতে হালিমা আক্তারের মৃত্যু ঘটে।

ঘটনার পর অভিযুক্ত স্বামী তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে। পরে পুলিশ পরিস্থিতি পর্যালোচনা করে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করে।

স্থানীয়দের মতে, গত প্রায় এক মাস ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল।

নিউজটি পোস্ট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত