চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম সরকারি সিটি কলেজ,চট্টগ্রাম শাখার ২০২৬ সেশনের নতুন 'সেটআপ' সম্পন্ন হয়েছে। সম্প্রতি নগরীর একটি অডিটোরিয়ামে আয়োজিত জরুরি সাথী বৈঠক এ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়।
উক্ত সাথী বৈঠকে ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হামেদ হাসান মিশকাত। নির্বাচনের পর নবনির্বাচিত সভাপতি সংগঠনের সংবিধান অনুযায়ী দেলোয়ার হোসেনকে সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন মাহমুদ বিন শব্বির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সেক্রেটারি রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর অফিস সম্পাদক তানভীর মোস্তফা এবং মহানগর মাদ্রাসা সম্পাদক মাওলানা আমির উদ্দীন আমিরী।
নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি সিটি কলেজের সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
নিউজ ডেস্ক