ঢাকা | বঙ্গাব্দ

পতেঙ্গায় দেড় হাজার লিটার অবৈধ পাম ওয়েল জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : May 8, 2026 ইং
পতেঙ্গায় দেড় হাজার লিটার অবৈধ পাম ওয়েল জব্দ ছবির ক্যাপশন: Collected
ad728

চট্টগ্রামের পতেঙ্গায় শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে ঘাটে তোলার সময় দেড় হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দকৃত তেলের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকা।

শুক্রবার (৮ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার মধ্যরাত ২টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানার চড়পাড়া ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি জাহাজ থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে খালাস করা প্রায় দেড় হাজার লিটার ভোজ্য তেল (পাম ওয়েল) বাজারজাতের উদ্দেশ্যে ঘাটে তোলার সময় জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ভোজ্য তেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স