ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রশিবিরের নেতৃত্বে মুজাহিদ-ইউসুফ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 24, 2026 ইং
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রশিবিরের নেতৃত্বে মুজাহিদ-ইউসুফ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ শাখার ২০২৬ সেশনের নতুন  'সেটআপ' সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুজাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইউসুফ প্রিন্স।

সম্প্রতি নগরীর একটি অডিটোরিয়ামে আয়োজিত জরুরি সাথী বৈঠক এ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়।

​উক্ত সাথী বৈঠকে ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মুজাহিদুল ইসলাম। নির্বাচনের পর নবনির্বাচিত সভাপতি সংগঠনের সংবিধান অনুযায়ী মোঃ ইউসুফ প্রিন্সকে সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সেক্রেটারি রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর অফিস সম্পাদক তানভীর মোস্তফা এবং মহানগর মাদ্রাসা সম্পাদক মাওলানা আমির উদ্দীন আমিরী।

​নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি কমার্স কলেজের সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ