ঢাকা | বঙ্গাব্দ

রমজানে বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 18, 2026 ইং
রমজানে বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান ছবির ক্যাপশন: Collected
ad728

পবিত্র রমজান উপলক্ষে দেশের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ৩৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।


৩৬ দিনের ছুটির কারণ


মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র রমজান, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি, শবেকদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে এ দীর্ঘ ছুটি নির্ধারণ করা হয়েছে।


এর ফলে টানা এক মাসের বেশি সময় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।


কবে শুরু হবে ক্লাস


২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি ছুটির পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ (রোববার) থেকে বিদ্যালয়গুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে।


কলেজ ও মাদরাসায় দীর্ঘ বিরতি


অন্যদিকে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসায় ১৮ ফেব্রুয়ারি থেকে ছুটি কার্যকর হয়েছে। ছুটির তালিকা অনুযায়ী ২৮ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং ২৯ মার্চ থেকে ক্লাস শুরু হবে।


ভোকেশনাল ও কারিগরি প্রতিষ্ঠানের সময়সূচি


ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট ও অন্যান্য কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ মার্চ থেকে ছুটি শুরু হবে। এসব প্রতিষ্ঠানে ২৯ মার্চ থেকে পুনরায় একাডেমিক কার্যক্রম চালু হবে।


রমজান ও জাতীয় দিবসকে ঘিরে ঘোষিত এ দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীরা ইবাদত, আত্মশুদ্ধি ও পারিবারিক সময় কাটানোর সুযোগ পেলেও, একাডেমিক ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্টদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
রাত পোহালেই ভোট

রাত পোহালেই ভোট